বর্ণাঢ্য আয়োজনে চবির হীরক জয়ন্তী

Date: 2026-11-18
news-banner

 


চবি প্রতিনিধি


​উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘হীরকজয়ন্তী উৎসব’। র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়।


​বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে  আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে হীরকজয়ন্তীর কেক কাটা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


​হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 


এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।


​বক্তব্যে অতিথিরা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ছয় দশকের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন। 


সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, যারা আজকের এই আয়োজন সফল করতে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলের সহযোগিতার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাব।


​দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলবে রাত ৮টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নগর বাউলের জেমস। 




advertisement image

Leave Your Comments