গৌরীপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের (সেশন) জন্য নতুন আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা বদরুজ্জামান।
দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে তিনি এই দায়িত্ব লাভ করেন। উল্লেখ্য, এর আগেও তিনি উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত আমীর মাওলানা বদরুজ্জামান দায়িত্ব পাওয়ার পর দলের সকল স্তরের নেতাকর্মী ও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আগামী দিনে গৌরীপুর উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গৌরীপুর উপজেলা শাখার এই নির্বাচন সম্পন্ন হলো।