বাঘা উপজেলা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় "বাংলাদেশ জামায়াতে ইসলামীর" উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে!
২৮ অক্টোবর ২০০৬ সালে তৎকালীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের 'লগি-বৈঠা'র হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ প্রায় হাজার খানেক মানুষ আহত ও নিহত হয়।
এরই প্রেক্ষিতে আজ ২৮ই অক্টোবর (বুধবার) বাঘা বাজার তেঁতুলতলা থেকে একটি মিছিল বের করে, বাঘা আম চত্বর হয়ে তেঁতুলতলায় এসে মিছিল শেষ হয়। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা মজলিসে সূরা ও কর্মপরিশোধের সদস্য, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান, মাওলানা জিন্নাহ আলী।
তিনি বলেন আওয়ামী লীগ ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি বৈঠা ও ২৪ই জুলাই আন্দোলনে যে হত্যাগুলো করেছে সেগুলোর পুঙ্খানো বিচার আমরা চাই । আমরা এই দেশের মাটিতে তাদের বিচার দেখতে চাই।
তিনি আরও বলেন বেগম জিয়াকে এই আওয়ামী লীগ বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিলো, তাকে বাসা থেকে বের করে দিয়েছিলো এই আওয়ামী লীগ। তাই তাদেরকে এই দেশে সমস্ত বিচারকার্য করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমির ও বাঘা পৌরসভার মেয়র পার্থী অধ্যাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তারা ২৮ই অক্টোবর দিয়ে শুরু করে ২৪ই জুলাইয়ে শেষ করেছে গনহত্যা।
বাংলাদেশে আর কেউ যদি গনহত্যা করার সাহস দেখায়, তাহলে বাংলাদেশের জনগন তাকে দেশ থেকে বিতারিত করে ছাড়বে ইনশাআল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, ইন্জি:রেজাউল করিম সহ আরোও অনেক নেতাবৃন্দ ।
মিছিল ও সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন নুহু।