বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পৃথক দুই চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন সব নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও ৪ থেকে ৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/টিএ