নেত্রকোণা জেলা প্রতিনিধি :-
নেত্রকোণার দূর্গাপুরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩৭ বছর বয়সী পোশাককর্মী ঐ নারী পূঁজার ছুটিতে বাড়ি আসেন। বুধবার দিবাগত রাতে পূঁজার আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি ফিরে ঘুমিয়ে গেলে দরজায় কড়া নাড়ে ঐ তিনজন৷ এসময় দরজা খুললে তাকে টেনে হিঁচড়ে পার্শবর্তী রান্না ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। সুযোগ পেয়ে ঐ নারী ডাকচিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং অভিযুক্তরা পালিয়ে যায়।
গ্রেপ্তার দুজন হলেন, দূর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকার বাবুল মিয়ার ছেলে হাসিবুল হাসান (২৫) ও জালাল উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম রাব্বি (২৬)। মৃত সিদ্দিকের ছেলে আশিক মিয়া (২৬) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ঘটনার মিমাংশা চেষ্টা চলছিল৷ খবর পেয়ে পুলিশ ঐ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী নারী থানায় গিয়ে মামলা করেন৷ গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে পাঠালে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন৷ পলাতক আশিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ