হীরক জয়ন্তীর স্মারকলিপিতে নেই চাকসুর জসীম-গাফফার কমিটি, শিবিরের অবস্থান কর্মসূচি

Date: 2026-11-18
news-banner

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিষ্ঠাবার্ষিকী বা হীরক জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারকলিপিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ১৯৯০ সালের জসীম-গাফফার কমিটির নাম বাদ পড়ায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়ের।


বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভটি শুরু হয়ে সোহরাওয়ার্দী হল মোড় হয়ে নিরাপত্তা দপ্তরের সামনে দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে শেষ করে ।


বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সেক্রেটারি হাবিবুল্লাহ খালেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। এ সময় তাঁরা স্মারকলিপি থেকে ওই কমিটির নাম বাদ দেওয়াকে ‘ইতিহাস বিকৃতি’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন।


বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ খালেদ বলেন, "১৯৯০ সালে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল চাকসুর জসীম-গাফফার কমিটি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি বৈধ ছাত্র সংসদের নাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ প্রকাশনা থেকে বাদ দেওয়া চরম অন্যায়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে খণ্ডিত করার চেষ্টা করা হয়েছে।"


সমাবেশে বক্তারা অবিলম্বে প্রকাশিত স্মারকলিপিটিতে জসীম-গাফফার কমিটির নাম অন্তর্ভুক্ত না করায় প্রশাসনকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করার দাবি জানান।

advertisement image

Leave Your Comments