চীন মৈত্রী অবরোধ করে কঠোর আন্দোলনে শেকৃবি

Date: 2026-11-04
news-banner

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা সচিবালয় স্থাণান্তরের প্রতিবাদে অবরোধ ও তীব্র আন্দোলন করছে। 

বুধবার (৪ নভেম্বর) শিক্ষার্থীরা শেকৃবির টিএসসি থেকে ১১ টার দিকে প্রতিবাদ করে চীন মৈত্রী রাস্তা অভিমুখে আসে এবং রাস্তা অবরোধ করে। 

এসময় তারা " একশন টু একশন, ডাইরেক্ট একশন", "সচিবালয় না শেকৃবি, শেকৃবি শেকৃবি", "গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করে কোনো সুফল না পাওয়ায় এই পথ বেছে নিয়েছে। তবে তারা সংঘাত চায় না, শান্তিপূর্ণ আন্দোলন চায়। এ প্রসঙ্গে কৃষি অনুষদের ৮৩ ব্যাচের শিক্ষার্থী আলভী বলেন, "আমাদের এক দফা এক দাবি, মাঠ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে"।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর হতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাণান্তরের ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে শেকৃবির শিক্ষার্থীরা। তাদের প্রতিবাদের মূল কারণ, সচিবালয় স্থাণান্তর হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, ট্রাফিক জ্যাম বাড়বে এবং শেকৃবির গবেষণার পরিবেশ নষ্ট হবে।
advertisement image

Leave Your Comments