ববি প্রতিনিধি
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP৩১)-এ অংশগ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে ‘পার্টি ওভারফ্লো’ (Party Overflow) ব্যাজ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, COP৩১ সম্মেলনে অংশগ্রহণের জন্য সোহেল রানা এ ব্যাজ অর্জন করেছেন। আন্তর্জাতিক এ সম্মেলনে তাঁর অংশগ্রহণকে সংগঠনটি গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছে।
শুভেচ্ছাবার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত সোহেল রানার এ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁরা তাঁর বৈশ্বিক এ যাত্রার সার্বিক সফলতা কামনা করেন।
একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে তাঁর এ অংশগ্রহণ দেশ ও যুবসমাজের কল্যাণকামী ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।