ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে চবি ছাত্রদলের বিক্ষোভ

Date: 2026-11-10
news-banner
চবি প্রতিনিধি  
​নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায়  বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। 

এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, 'আপা আপা করিস না তোদের আপা আসবে না' ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। 

​বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের রক্তে অর্জিত ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ কোনো অবস্থাতেই বিনষ্ট হতে দেওয়া হবে না। নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করবে চবি ছাত্রদল।

চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, "গত ১৭ বছর লীগের ছেলেরা আমাদেরকে অত্যাচার করেছে। আমার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বাড়িতে হামলা করেছে। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি এখনো সময় আছে ভালো হয়ে যাও নাহলে পরিণতি ভালো হবে না।"
advertisement image

Leave Your Comments