চবিতে 'জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চা'র মাসিক পাঠচক্র

Date: 2026-11-17
news-banner
চবি প্রতিনিধি:

বই হোক বন্ধুত্বের সেতু, জ্ঞান হোক মুক্তির আলো, সাহিত্য হোক মানবিক সমাজ নির্মাণের প্রেরণা ধারণাকে নিয়ে গড়ে ওঠা সংগঠন জ্ঞানবৃত্ত ও সাহিত্যচর্চা। প্রখ্যাত সাহিত্যিক আবুল মনসুর আহমদ রচিত ‘বাংলাদেশের কালচার’ গ্রন্থটি উপর পাঠচক্রের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের সামনে এই পাঠচক্রের আয়োজন করা হয়। পাঠচক্রটি নভেম্বর মাসের জন্য নির্ধারিত হয়।

অনুষ্ঠানটিতে সংগঠনের সাধারণ সম্পাদক ইরাধনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মিজানুর রহমান মিম।

সমকালীন বিষয়ের প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মিজানুর রহমান বলেন, "গ্রন্থটির বিষয়বস্তু, বাঙালি সমাজের সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মানসিকতা, ঐতিহ্য, সংস্কৃতির বিবর্তন এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনটির পাঠচক্রটিকে স্বাগত জানাই। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি।" 

সভাপতির বক্তব্যে প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু বলেন, "সাহিত্য ও মননশীলতার বিকাশে জ্ঞানবৃত্ত সবসময় শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে থাকতে চায়। আমাদের বিশ্বাস, আজকের এই ক্ষুদ্র জ্ঞানচর্চার আয়োজনই আগামী দিনের বৃহত্তর বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জাগরণের পথ তৈরি করবে।"
advertisement image

Leave Your Comments