চবির হীরকজয়ন্তীতে আসছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, শিক্ষার্থীদের নানা প্রত্যাশা

Date: 2026-11-17
news-banner

চবি প্রতিনিধি

সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ষাট বছর পূর্তি বা হীরকজয়ন্তী উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন সাজসাজ রব। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের পথচলা উদ্‌যাপন করতে আগামীকাল বুধবার ক্যাম্পাসে আসছেন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

হীরক জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা আর বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে উৎসবের এই আমেজের মাঝেও বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নানা সংকট সমাধানের জোরালো প্রত্যাশা তুলে ধরছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে, হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী ও বিশেষ অতিথি হিসেবে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে কেন্দ্রীয় খেলার মাঠ, শহীদ মিনার ও প্রশাসনিক ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। আলোকসজ্জা আর ব্যানার-ফেস্টুনে সেজে উঠেছে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের ষাট বছরের দীর্ঘ যাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে বেশ কিছু মৌলিক সংকট এখনও রয়ে গেছে। নীতিনির্ধারকদের এই সফরে সেসব সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উৎসবের আমেজের আড়ালেও শিক্ষার্থীদের শতভাগ আবাসন ও হলের মানোন্নয়নের প্রত্যাশার কথা তুলে ধরে ক্রীড়া বিজ্ঞান শিক্ষার্থীর ইউনুস আলী বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ষাট বছর অতিক্রম করলেও আমরা শিক্ষার্থীরা এখনও বেশ কিছু মৌলিক সমস্যা রয়েছি। আমরা চাই আমাদের এই হীরক জয়ন্তীর উপলক্ষে এসব সমস্যার সমাধানের একটি রোডম্যাপ হোক। শিক্ষারমান উন্নয়নকে আরও উন্নত করে শিক্ষার্থীদেরকে একজন প্রকৃত বিশ্বায়ন শিক্ষার্থী করুক।

শাটল ট্রেনের আধুনিকায়ন ও পরিবহন সংকট এবং  নিয়েও অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী সাফায়াত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের গতবার হলেও পালিত হচ্ছে এবার। আমরা তারপরে খুশি, শিক্ষার্থীদেরকে এরকম একটি জাঁকজমক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান করে। শতভাগ আবাসন নিশ্চিতে শিক্ষার্থীদের জন্য হল নির্মাণ এবং যাতায়াতের সহজ করার লক্ষে নতুন পরিবহনের ব্যবস্থা করুক।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের পক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আলামনাইদের প্রতি সরাসরি চাওয়া-পাওয়া বা প্রত্যাশা রাখছেন না। এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) ড. মুহাম্মদ আল-আমিন বলেন, আমরা ওনাদেরকে গেস্ট অব অনার হিসেবে আনছি। চাওয়া পাওয়ার উদ্দেশ্যে তো আনছি না। তার মধ্যেও যেটুকু যদি ওই ধরনের পরিস্থিতি থাকে, তাইলে অবশ্যই আমরা আমাদের সমস্যার বেলা কথা বলব এবং সমাধানের রাস্তা খুঁজব। ওনারা জানেন সবকিছু, কতটা পারবেন, ওনারাই সেটা বলবেন।"

তিনি আবাসন সমস্যার প্রসঙ্গে আরও বলেন,
"আমাদের তো অনেক সমস্যা আছে, তার মধ্যে আবাসন সমস্যা সবচেয়ে বেশি। এসব ব্যাপারে আমাদের ইনফরমাল কথা হবে। তবে আমরা ফরমালি ওনাদেরকে শুধু দাওয়াত করতেছি যে ওনারা আসুক, আমাদের হিরক জয়ন্তীতে অংশগ্রহণ করুক, আমাদের কথাগুলো শুনুক।"
advertisement image

Leave Your Comments