আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Date: 2026-10-27
news-banner

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে আমতলী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
আমতলী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আমতলী থানার অফিসার ইনচার্জের (ওসি) মো: ইয়াকুব হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন সিকদারসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
 এ সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ওরফে আকাশকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার আমিনুর ওরফে আকাশ আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মো. মোতাহার হাওলাদারের ছেলে। তাঁর বয়স ২৬ বছর।

 আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন  বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

advertisement image

Leave Your Comments