রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Date: 2026-11-06
news-banner


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হোটেলের এক নম্বর গেটসংলগ্ন সড়কে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

রাত ১০টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, হাতিরঝিল থানার আওতাধীন সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানার একাধিক পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

advertisement image

Leave Your Comments