৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক

Date: 2026-10-27
news-banner

অনলাইন ডেস্ক:

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ২৬ অক্টোবর একটি সার্কুলার লেটার জারি করেছে।

সার্কুলার লেটারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

advertisement image

Leave Your Comments