আজিম উদ্দিন খান, লালমোহন (ভোলা) প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে জাতীয় শিশু - কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ অক্টোবর সকালে লালমোহন মডেল মসজিদের হলরূমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের, ভোলার উপ-পরিচালক এম মাকসুদুর রহমান। সামগ্রীক অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ফিল্ডসুপার ভাইজার মোঃ নুরনবী।
সার্বিক সহযোগিতায় ছিলেন মডেল কেয়ার টেকার রফিকুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার বিন ইয়ামিন, আরিফুর রহমান, মোঃ ছাদেকুর রহমান প্রমুখ। সূত্রে জানা যায়, লালমোহনের বারোটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী বিশটি ইভেন্টে প্রতিযোগিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ষাটটি পুরুষ্কার অর্জন করে।
অংশগ্রহণ করা প্রতিষ্ঠান হলো লালমোহন গার্লস স্কুল, লালমোহন কামিল মাদ্রাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমী, শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদরাসা,দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমী, গজারিয়া দারুল কুরআন একাডেমী পশ্চিম চর উমেদ দাখিল মাদরাসা, রায়চাদ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসাসহ কয়েকটি নুরানী মাদরাসা অংশগ্রহণ করে। সমাপনী বক্তব্যে ফিল্ডসুপার ভাতিজার মোঃ নুরনবী বলেন, চাকরির ত্রিশ বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছি। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে।