চবি শিক্ষার্থীদের পানির ফিল্টার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান

Date: 2026-10-18
news-banner

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও সুপেয় পানির সমস্যা সমাধানের লক্ষ্যে সুপেয় পানির ফিল্টার প্রদান করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। 

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফিল্টারটি চবি ছাত্রদলের নেতৃবৃন্দের মাধ্যমে মাস্টারদা সূর্যসেন হল ছাত্র সংসদের নিকট হস্তান্তর করা হয়।

পানির ফিল্টার হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, "শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক দাবি পূরণ করাই ছাত্রদলের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করতে চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান ভাই যে দ্রুত উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা চবি ছাত্রদল ও সূর্যসেন হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।"

সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব জানান, শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আমরা মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান ভাই এর নিকট সুপেয় পানির ফিল্টার দাবির পরপরই তিনি দ্রুত সময়ে পানির ফিল্টার প্রদানের এ ব্যবস্থা করেন। হল সংসদের পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফিল্টার হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
advertisement image

Leave Your Comments