হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, ঢাকায় ৬

Date: 2026-11-15
news-banner

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন।

রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।

হাম উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। বিভাগভিত্তিক হিসাবে এ বিভাগেই মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২৬৯ জন।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাঁদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ ছাড়া হাম উপসর্গে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯ জন। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।

advertisement image

Leave Your Comments