মাথাপিছু আয়ে ভারতকে টপকে যাচ্ছে বাংলাদেশ

Date: 2026-10-25
news-banner

আন্তর্জাতিক ডেক্স

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক আউটলুক অনুযায়ী, চলতি বছর মাথাপিছু জিডিপির হিসাবে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়াবে ২,৮৮৬ মার্কিন ডলার, যেখানে ভারতের হবে ২,৭৪৯ ডলার। ভারতের মোট অর্থনীতি বাংলাদেশের চেয়ে প্রায় আট গুণ বড় হলেও, বিশাল জনসংখ্যার কারণে মাথাপিছু হিসাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আইএমএফের অক্টোবর ২০২৬ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


বিশেষজ্ঞরা বলছেন, গত দুই দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে প্রধান ভূমিকা রেখেছে:প্রায় ৩৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প

  • প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নারীদের কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান অংশগ্রহণ তবে সামগ্রিক অর্থনীতির আকারে ভারত এখনও অনেক এগিয়ে। ভারতের জিডিপি প্রায় ৪.১৫ ট্রিলিয়ন ডলার, আর বাংলাদেশের ৫০৬ বিলিয়ন ডলার।


আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ, অন্যদিকে বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩.৬ শতাংশে। এছাড়া ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) হিসাবে ভারত এখনও এগিয়ে রয়েছে। ভারতের মাথাপিছু জিডিপি (পিপিপি) ১২,৯৯৮ ডলার, বাংলাদেশের ১০,৮৮৪ ডলার।

বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি (প্রায় ৮.৭ শতাংশ) সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি করছে। আইএমএফ বলছে, ২০২৯ সালের দিকে ভারত আবার মাথাপিছু আয়ে এগিয়ে যেতে পারে।


অর্থনীতিবিদরা মনে করছেন, মাথাপিছু জিডিপি শুধু গড় হিসাব। এটি আয়বৈষম্য বা সাধারণ মানুষের প্রকৃত জীবনযাত্রার মান পুরোপুরি তুলে ধরে না। উভয় দেশেই সম্পদের অসম বণ্টন রয়েছে। তাই এই পরিসংখ্যান যেমন একদিকে সাফল্যের গল্প, তেমনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈষম্য কমানোর তাগিদও দিচ্ছে।

আইএমএফের এই পূর্বাভাস নিয়ে বাংলাদেশ ও ভারতে ব্যাপক আলোচনা চলছে।

advertisement image

Leave Your Comments