আন্তর্জাতিক ডেক্স
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা না চালানোর জন্য জোরালো সতর্কবার্তা দিয়েছেন।
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-র প্রধান ইব্রাহিম কালিন জানিয়েছেন, গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) এরদোয়ান ট্রাম্পের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন। এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র একা বা ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে পুনরায় হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল সংঘাতের এক বিপজ্জনক ও দীর্ঘস্থায়ী চক্রে জড়িয়ে পড়বে।
কালিন আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনীতিতে জোরদার অগ্রগতি হচ্ছে। আলোচনার টেবিলে যে চুক্তির প্রস্তাব রয়েছে, তা উভয় পক্ষের জন্যই একটি চমৎকার ও ন্যায়সংগত সমাধান। তুরস্কসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি ৭-দফা সমঝোতা চুক্তির খসড়া নিয়ে কাজ করছে।
- ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি ও হিমায়িত তহবিলে প্রবেশাধিকার পাবে।
- এর বিনিময়ে তেহরান পারমাণবিক অস্ত্র না অর্জনের প্রতিশ্রুতি দেবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে আলোচনা শুরু করবে।পরবর্তীতে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেবে।
সমঝোতার রূপরেখা প্রায় প্রস্তুত থাকলেও কে প্রথম পদক্ষেপ নেবে—তা নিয়ে আলোচনা আটকে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কোনো কূটনৈতিক সমাধান না এলে নতুন মার্কিন হামলা হতে পারে বলে তুরস্ক আশঙ্কা প্রকাশ করেছে।
আগামী সপ্তাহে কাতারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।