এস এম রফিক মাহমুদ,
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালী সুবর্ণচর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলার সকল নিবন্ধিত সংগঠন ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশনের সহ-সভাপতি মো. মহিব উল্যাহ মহিবের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আকিব উসমান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফখরল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল আজম ও মো.শহীদুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সাংবাদিক হানিফ মাহমুদ সহ সকল নিবন্ধিত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য এবং নারী উদ্যোক্তা অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র প্রশিক্ষণের প্রশিক্ষক রাজিব মাহমুদ, মেঘনা যুব সামাজিক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন রাজু, সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজাসহ প্রমুখ।
সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশীদ আলম বলেন, উপজেলার সকল নিবন্ধিত সংগঠনের সদস্যদের সহযোগীতায় দিবসটি সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি এজন্য সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
এসময় তিনি আরো বলেন, এই অর্থবছরে উপজেলার চর মহিউদ্দিন দুগ্ধ খামার যুব সংগঠনের সভাপতি সজল চন্দ্র নাথকে সফল সংগঠক ও সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশনকে সফল সংগঠন হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিতগণদের অতিথি মহোদয়ের হাত থেকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এবং নিবন্ধিত ১৫ জন বেকার যুব-যুবতী উদ্যোক্তাদের মাঝে ১৩ লক্ষ ৪০ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়।