নওগাঁ প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে নওগাঁ সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪: ৪০মিনিটে মিছিল শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শুরু হয় নওগাঁর মুক্তির মোড়ে ও শেষ হয় তাজের মোড়ে।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আজফারুল ইসলাম, নওগাঁ জেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ স ম সায়েম, নায়েবে আমির অধ্যাপক মোঃ মহিউদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ ।ছাত্র শিবির জেলা সভাপতি আজফারুল ইসলাম বলেন ২০০৬ সালের এদিন রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক জনতার ওপর অতর্কিত হামলা করে অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে আওয়ামী লীগের সন্ত্রাসবাহিনী।”
জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন আওয়ামিলিগের দোসোররা লগি বৈঠা নিয়ে জামায়াত শিবিরের উপর নৃশংস হামলা চালায় এতে ৮জন শাহাদত বরণ করে। তিনি আরো বলেন এই হামলার বিচারের দাবিতে মামলা করা হলেও কোন বিচার করা হয় না, এখন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এর কোন মামলাই নাই। তিনি সরকারকে বলেন যতদ্রুত সম্ভম মামলা দায়ের করে অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন