অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আকতার হোসেন।
তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ইকবাল সোবহান চৌধুরীকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।