অনলাইন ডেক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে ২০২৭-২০২৮ সেশনের জন্য এসব আমির নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়া রংপুর মহানগরীতে এ টি এম আজম খান, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, রাজশাহী মহানগরীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরীতে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
জেলা পর্যায়ে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার দায়িত্ব পেয়েছেন।
রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলি মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রছুল, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমাদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনা জেলায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এবং সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
বরিশাল বিভাগের ছয় জেলায় বরগুনায় মাওলানা মো. মহিববুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মো. জাকির হোসেন, বরিশাল জেলায় ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আবদুর রব নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহ মহানগরে আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলায় মো. আবদুল করিম, নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ এবং কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক দায়িত্ব পেয়েছেন।
ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুর মহানগরে খায়রুল হাসান, গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরে মুহাম্মদ আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী নির্বাচিত হয়েছেন।
সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেট জেলায় মাওলানা হাবীবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান দায়িত্ব পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইছহাক খন্দকার এবং লক্ষ্মীপুরে এ. আর. হাফিজুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস. এম. আবদুছ ছালাম আজাদ দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৭-২০২৮ সেশনে নির্বাচিত এসব আমির নিজ নিজ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।