আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন
অনলাইন ডেক্স
ঢাকা মহানগর উত্তরের পর এবার দক্ষিণে আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক এবং বর্তমান সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
এর আগে ঢাকা মহানগর উত্তরেও আহ্বায়ক কমিটি গঠন করেছিল বিএনপি। দক্ষিণেও আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে মহানগরের দুই অংশেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ইঙ্গিত দিয়েছে দলটি।