দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে তলব

Date: 2026-10-18
news-banner

নিজেস্ব প্রতিনিধি


বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে বিস্তারিত জানতে চায় মন্ত্রণালয়। এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।


এ ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশি মিশনকে কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, কেন বাংলাদেশি মিশনকে আগে জানানো হয়নি এবং প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ এবং দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

advertisement image

Leave Your Comments