দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বুধবার (২১ অক্টোবর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষর করেন। এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে অবরোধ শুরু হওয়ার পর স্থানীয় প্রশাসন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সংগঠন দুটি। পরে ১৫ অক্টোবর আবারও অবরোধ পালন করা হয়।
সংগঠনগুলোর দাবি, এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে সংশ্লিষ্ট এলাকা থেকে তাদের সরিয়ে নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে অবরোধের আওতামুক্ত থাকবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন।
অন্যদিকে, এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তিন দফা দাবিগুলো স্পষ্ট করে দিনঅবরোধের প্রভাব আরও সংক্ষেপে তুলে ধরুন