দিল্লিতে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক

Date: 2026-10-10
news-banner

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ে তাঁর বাসভবন থেকে দিল্লি পুলিশ তাঁকে আটক করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।


‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সাক্ষী চাঁদের প্রতিবেদন অনুযায়ী, শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এদিকে বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। শহরের বিভিন্ন প্রবেশপথে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা ব্যক্তিদের যাতায়াতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর আগে দিল্লিগামী একাধিক ট্রেন বাতিল এবং মেট্রোর বেশ কয়েকটি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথে বিধিনিষেধের খবর প্রকাশিত হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।


বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরের আশপাশে জড়ো হওয়া অন্তত ১০০ জনকে পুলিশ আটক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ধ্রুব রাঠির আটকের সুনির্দিষ্ট কারণ এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ে তাঁর বাসভবন থেকে দিল্লি পুলিশ তাঁকে আটক করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।


‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সাক্ষী চাঁদের প্রতিবেদন অনুযায়ী, শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এদিকে বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। শহরের বিভিন্ন প্রবেশপথে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা ব্যক্তিদের যাতায়াতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর আগে দিল্লিগামী একাধিক ট্রেন বাতিল এবং মেট্রোর বেশ কয়েকটি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথে বিধিনিষেধের খবর প্রকাশিত হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরের আশপাশে জড়ো হওয়া অন্তত ১০০ জনকে পুলিশ আটক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ধ্রুব রাঠির আটকের সুনির্দিষ্ট কারণ এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

advertisement image

Leave Your Comments