দুটি কবর ঘিরে এলাকার তোলপাড় সৃষ্টি
কেএম আজাদ রহমান
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে জেড়ে ওঠা দুটি কবর ঘিরে এলাকার তোলপাড় সৃষ্টি হয়েছে। এখানে ঝাড়, ফুক, তেল পড়া ও আরোগ্য লাভের আশায় ছুটে আসছে নারী-পুরুষরা। পরিবারের দাবী এক সপ্তাহ পূর্বে অলৌকিক ভাবে বসত ঘরের মাঝে দুটি কবর জেগে উঠছে। এলাকার কেউ কেউ বিষয়টি মিথ্যা ও ভুয়া দাবী করছে। এনিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যান চালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস পূর্ব থেকে ভাড়ে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিল। ভাড়ে বসলে তার কাছে প্রতিদিন ৪০-৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতো। প্রতি সোমবার রোগীর সংখ্যা কয়েকগুন বৃদ্ধি পায়।
হঠাৎ করে সজীবের বসত ঘরে মাঝে গত সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা একটি কবর জেগে উঠে। ওই দিন রাত ১২টায় ওই কবরের পাশে আরেকটি কবর জেগে উঠে বলে সজীবের পরিবার জানায়। ঘরের মধ্যে জেগে উঠা কবর দুটি হল বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনউদ্দিন চিশতী’র। এঘটনা এলাকায় জানাজানির পরে উৎসুক লোকজন ওই বাড়িতে জেগে উঠা কবর দেখার জন্য ভীড় করছে এবং চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে। গতকাল সোমবার সকালে ওই বাড়িতে গিয়ে সজীব বেপারীর উত্তর ভিটির বসত ঘরের মেঝেতে বাম পাশে জেগে উঠা দুটি কবর নতুন গামছা ও ফুলেল মালা দিয়ে ঢাকা অবস্থায় দেখা যায়। পশ্চিম পাশের কবরটি দুই হাত ও পূর্ব পাশের কবরটি তিনহাত লম্বা। কবর দুইটি’র পাশে বাঁেশর খুটি’র সাথে রশি দিয়ে ভেড়িকেট দেয়া। সজীবের পিতা ছালাম বেপারীকে বাড়িতে পাওয়া যায়নি।
এসময় সজীব বেপারী’র মা শিউলী বেগম বলেন, আমার ছেলে সজীব দীর্ঘদিন অসুস্থ্য ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও ভাল হয়নি। ছয়মাস পূর্বে নিজ বাড়িতে স্বপ্ন প্রাপ্ত হয়ে নিজ বাড়িতে আসন স্থাপন করে ভাড়ে বসে নিজে সুস্থ্য হয় এবং বিভিন্ন মানুষকে রোগের চিকিৎসা দিয়ে আসছে। স্থানীয়রা জানান, ছালাম বেপারীর বড় ছেলে সজীব বেপারী পূর্বে হোটেলে বয়ের কাজ করতো।
এব্যাপারে সজীব বেপারী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আমি ভাড়ে বসে লোকজনকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছি। হঠাৎ করে ২৬ অক্টোবর সকালে আমার বসত ঘরের মেঝেতে একটি কবর জেগে উঠে। একইদিন রাতে আরেকটি কবর একই ঘরের মেঝে জেগে ওঠে। কবর দুটি হল বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনউদ্দিন চিশতী’র।
এঘটনায় আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা ফজলুল হক বলেন, ইসলামের দৃষ্টিতে এধরনের ঘটঁনার কোন নজির বা ভিত্তি নেই। প্রশাসন তদন্ত করলে আসল ঘঁটনা বেড়িয়ে আসবে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, আপনাদের মাধ্যমে এই ঘটনাটি জানতে পারলাম। তদন্ত করে ঘটনাটির ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, সরেজমিন গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।