নওগায় পুলিশের অভিযানে ৭০ পিস মাদকদ্রব্য সহ দুই যুবক আটক

Date: 2026-11-03
news-banner
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার শালডাঙ্গা গোপীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার মানিকুরা সরদারপাড়া গ্রামের ননীগোপাল দেবনাথের ছেলে পঙ্কজ দেবনাথ (২১) এবং পত্নীতলা উপজেলার কুটুইলহাট নয়াপাড়া গ্রামের অখিল দেবনাথের ছেলে সাগর দেবনাথ (২১)।

পুলিশ জানায়, অভিযানে আটক দুজনের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
advertisement image

Leave Your Comments