নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৫০ লিটার মদসহ গ্রেপ্তার ৩

Date: 2026-11-10
news-banner

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের করবালা গ্রামের একটি  বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শ্রী সুমন (৩১), পিতা বিপলু রবিদাস, সাং শ্রীমন্তপুর বালুকাপাড়া; শ্রী দিলীপ (২৭), পিতা মৃত নরেশ, সাং করবালা এবং শ্রী বিবেক দাস (৩০), পিতা মৃত সবিন দাস, সাং কানইল মোরগডাঙ্গা। তারা সবাই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা নওগাঁ জেলা  পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের হেফাজত থেকে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ চোলাইমদ নিজেদের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
advertisement image

Leave Your Comments