চবি প্রতিনিধি
নতুন স্বপ্ন, উদ্ভাবনী চিন্তা আর উদ্যোক্তা হয়ে ওঠার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা ও স্টার্টআপ সোসাইটি’ (সিইউইএসএস)-এর ২০২৬-২৭ সেশনের নবীন বরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। এছাড়া সংগঠনটির উপদেষ্টা এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মোঃ আশরাফুল আলম। মূলবক্তা হিসেবে ছিলেন পিউপিল স্কুল বাস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আব্দুর রশিদ সোহাগ এবং টিউটর লাগবে'এর প্রতিষ্ঠাতা ফজলুর রহমান রাবি।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর তাঁর বক্তব্যেরে এক পর্যায়ে বলেন, “জীবনে ভালো করতে আপনাদের সবার সৎসাহস এবং স্বপ্ন দেখতে হবে। আমাদের সফল হতে হবে শুধুমাত্র নিজের পরিবার ও সমাজের জন্য না বরং আমাদের দেশের জন্য করতে হবে।"
তিনি আরও বলেন, " ক্যান সাকসিড, অ্যান্ড ইউ ক্যান কন্ট্রিবিউট নট অনলি টু ইউ অ্যান্ড ইয়োর লাইফ অ্যান্ড ফ্যামিলি, সোসাইটি বাট অলসো টু দ্য বাংলাদেশ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি আ গ্লোবাল এন্ট্রেপ্রেনিউর, ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য রেস্ট অব দ্য ওয়ার্ল্ড টু।"
সফলতা ও উদ্যোক্তার গুরুত্ব বোঝাতে পিউপিল স্কুল বাস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আব্দুর রশিদ সোহাগ তাঁর বক্তব্যে বলেন, "উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি। সফলতা একদিনে আসবে না, কিন্তু সমাজের একটি সমস্যা আইডেন্টিফাই করে সমাধানের চেষ্টা বজায় রাখলে সাফল্য আসবেই।"
শিক্ষার্থীদেরকে ব্যবসা গুরুত্ব বোঝাতে গিয়ে 'টিউটর লাগবে'এর প্রতিষ্ঠাতা ফজলুর রহমান রাবি বলেন, "সফল বিজনেস মডেল পাওয়ার জন্য সমস্যা খোঁজা এবং তার সমাধান বের করার মানসিকতা প্রয়োজন। নিজের স্কিল এবং আগ্রহ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। আপনারা শিক্ষা জীবনে অন্তত একটি হলেও বিজনেস করেন।"
উল্লেখ্য, সংগঠনটি শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা তৈরি ও ব্যবসার সামগ্রিক বিষয়াবলীসহ নানাবিধ কার্যক্রম নিয়মিত করে আসছে।