চবি প্রতিনিধি
"আমাদের বর্তমান যে ভিসি তিনি জীবনে কি কোনোদিন বিএনপি করেছেন? একদিন মীর নাসির সাহেবের পায়ে ধরে শিক্ষক হয়েছেন, আরেকদিন তাঁর ছেলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের পায়ে ধরে ভিসি হয়েছেন" বলে চবি উপাচার্যের অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানকে বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম।
গত ৬ নভেম্বর চবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত শহীদ নূরুল হুদা মুসার স্মরনসভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক এই ছাত্রনেতা।
তিনি বলেন, "কাউকে পরোয়া করি না, জীবনে যা আছে আলহামদুলিল্লাহ। আই অলওয়েজ বিলিভ মি আল্লাহ, আমি নেতাকে বিশ্বাস করি না যে আমার নেতা আমার জন্য এটা করবে। আমি স্পষ্ট করে একথা বলি।"
খুরশেদ আলম চবি ভিসির প্রতি আক্ষেপ করে বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০বছর ধরে সংগঠন করা, ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুনকে তিনি চিনতেন না। অথচ চট্টগ্রাম বিমানবন্দরে তিনি বলেন, আমি তো চিনি তাকে, এই তো তখন ভিসি সম্মানাপদ তার হয়ে গেল।"
এ ছাড়াও চবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বিরুদ্ধে যোগ্য এবং আদর্শিক রাজনীতি করা শিক্ষকদের নাম বিভিন্ন দপ্তর থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম বলেন " তিনি জাহিদুর রহমান সাহেবকে প্রোভিসি এবং প্রফেসর নজরুল করিমকে ভিসির তালিকা থেকে নাম কেটে দিয়েছেন। আমরা হতভাগা যে লোক ছাত্রদলের সভাপতিকে চিনে না অথচ তাকে আমরা ভিসি বানিয়েছি।"