অভিভাবকদের জরিমান, রান্না করা খাবার এতিমখানায়

Date: 2026-11-15
news-banner

ইউএনওর হস্তক্ষেপে  আগৈলঝাড়ায় দুই ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

কেএম আজাদ রহমান,আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুপম মজুমদার এ বাল্যবিবাহ বন্ধ করেন। 
 এ ঘটনায় বাল্য বিবাহের আয়োজন করায় শিক্ষার্থীর অভিভাবকদের  জরিমাবা ও মুচলেকা নেয়াসহ কনের পরিবারকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে সতর্ক করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার  উপজেলার রাজিহার গ্রামের  আব্দুর রহমানের মেয়ে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিমা মনি'র শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করেছিল তার অভিভাবক।
এসময় বরযাত্রীসহ দুইশতাধীক লোকের জন্য (৬ডেক) রান্না করা হয়েছিল। 

বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিরুপম মজুমদার,  আগৈলঝাড়া থানার এস আই আল আমীন খালাসি, গ্রাম পুলিশ ও এলাকাবাসী নিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন। 

তথ্য গোপন করে ভুয়া জন্ম সনদ তৈরি ও বাল্যবিয়ে দেয়ার অপরাধে এসময় মেয়ের পিতাকে পনেরো হাজার টাকা জরিমানা করেন, বিয়ের জন্য রান্না করা বিভিন্ন প্রকার খাদ্য পার্শ্ববর্তী এতিমখানায় দেয়ার  নির্দেশ দেন তিনি।

অন্যদিকে একই দিন পার্শ্ববর্তী রাংতা গ্রামের আবু কালাম মাতুবারের ছেলে শওকত মাতুব্বরের সাথে মো.ইউছুফ মিয়রা মেয়ে  রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫) বাল্য বিবাহের আযোজন করেন তার পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার(ইউএনও) পুলিশ  নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই টেরপেয়ে অভিভাবকরা পালিয়ে যায়।

এসময় ছেলের ভাই আল-আমিন মাতুব্বর ও মেয়ে নানিকে পেয়ে বাল্য বিয়ের অভিযোগে তাদের দুইজনকে ছয় হাজার টাকা জরিমানা করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপন মজুমদার  বলেন, বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে, বাল্যবিয়ের সাথে কোন আপোস নাই।


advertisement image

Leave Your Comments