কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় অবৈধ মাদকদ্রব্য ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম ধানখালী এলাকার মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরকার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকন এবং মো. রাসেল খান তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।