আগৈলঝাড়ায় তরঙ্গ এনজিওতে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত এইচ.ই.সাইদা শিনিচি।
আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী এনজিও তরঙ্গ পরিদর্শন ও জাপান সরকারের অর্থায়নে নব নির্মিত একটি ভবন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই.সাইদা শিনিচি। এই সময় ওই এনজিও’র পাটের তৈরী বিভিন্ন পণ্য ঘুরে দেখেন জাপানের রাষ্ট্রদূত।
গতকাল রোববার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে সন্ধ্যা নদীর তীরে বেসরকারী এনজিও তরঙ্গের পরিচালক কোহিনুর বেগম’র সভাপতিত্বে জাপান সরকারের অর্থায়নে নব নির্মিত ভবন উদ্বোধন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি।
সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান প্রমুখ। পরে জাপানের রাষ্ট্রদূত তরঙ্গের শান্তি ভবনের কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করে বিভিন্ন ফ্লোর পরিদর্শন করেন।
এছাড়াও তরঙ্গ এনজিও’র পাটসহ বিভিন্ন উৎপাদিত পন্য ঘুরে দেখেন।