কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়

Date: 2026-11-15
news-banner

চট্টগ্রামের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।


অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল অর্জনকারী ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমজাদ চৌধুরী ও মোরসালিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশের কল্যাণে নিজেদের গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

advertisement image

Leave Your Comments