ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নাম্বার ধামইরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবীর সমর্থনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হরতিকিডাঙ্গা ফুটবল মাঠ থেকে প্রার্থীর পক্ষে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাকে ঘিরে নেতাকর্মী সমর্থকদের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শোভাযাত্রাটি ধামইরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সড়ক প্রদক্ষিণ করে। চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী কবির বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি এর পূর্বে এক নাম্বার ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, ধামইরহাট ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্কান্দার আলী, যুবদলের সাধারণ সম্পাদক দেওয়ান মোসাদ্দেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, কৃষক দলের আহ্বায়ক ইজাজ করিম, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান পান্না প্রমুখ।