সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের আমন্ত্রণ নেই

Date: 2026-11-17
news-banner
বালু উত্তোলন-পাহাড় কাটা-মাদক নিয়ে কী আলোচনা হলো?
সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা মিটিং ১৭ নভেম্বর ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১১টা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা,  ফখরুল ইসলাম মহোদয়, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মহিদুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা বি এন পি র আহ্বায়ক ডাঃ কমল কদর, সিঃ যুগ্ম আহ্বায়ক  জহুর আলম জহুর ভাই, মোঃ মোরচালিন , পৌর বি এন পির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহম্মদ সলু সহ বিভিন্ন নেতৃবৃন্দ, তাছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

বিএনপির সমর্থক সাংবাদিকদের বাদ দিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা—স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী ও জামায়াত পন্তি সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ মনে করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল প্রশাসনের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়; এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত সাধারণ মানুষের নিরাপত্তা, জনস্বার্থ এবং নাগরিক অধিকার। আর এসব বিষয় জনগণের সামনে তুলে ধরার অন্যতম দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। যেখানে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ভূমিদস্যুতা, ইভটিজিং, বাল্যবিবাহ, সড়ক নিরাপত্তাসহ নানা জননিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে গণমাধ্যমকর্মীদের সম্পূর্ণ বাইরে রাখার যৌক্তিকতা কী?

প্রশ্ন হচ্ছে, সাংবাদিকদের উপস্থিতি কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাধা, নাকি তাঁদের অনুপস্থিতিতে আলোচনা আরও সহজ হয়? অবশ্যই আইনশৃঙ্খলা কমিটির প্রতিটি আলোচনা জনসমক্ষে প্রকাশ করার বাধ্যবাধকতা নেই। সংবেদনশীল বা গোপনীয় বিষয়ে সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু সেই অজুহাতে গণমাধ্যমকে পুরো প্রক্রিয়ার বাইরে রাখা কতটা যৌক্তিক?

সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নন। তাঁরা জনগণের পক্ষে কথা বলেন না, প্রশাসনের কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরেন, পাশাপাশি অনিয়ম-অব্যবস্থাপনা থাকলে তা জনসমক্ষে প্রকাশ করেন। প্রশাসনের মনে রাখা উচিত, গণমাধ্যমকে দূরে রেখে নয়, বরং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমেই জনবান্ধব প্রশাসন গড়ে ওঠে।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কাছে প্রশ্ন—আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপির সমর্থক সাংবাদিকদের বাদ দেওয়ার সিদ্ধান্তের ভিত্তি কী? এটি কি কোনো নীতিগত সিদ্ধান্ত, নাকি প্রশাসনিক অবহেলা? জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিশ্চিত করা হোক।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলাকমিটি , উঠে আসে নাই অবৈধ বালু উত্তোলন, স্কুলে কিশোর গ্যাং প্রভাব। মাদক নিয়ে আলোচনা, পাহাড় কাটার বিষয়ে। এই সব বিষয়ে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন আমি জঙ্গল সলিমপুর পাহাড়ে আছি বিস্তারিত জানতে পারছি না।
advertisement image

Leave Your Comments